দিনশেষে ইংল্যান্ড ৪৬/২

news-image

জয়ের জন্য শেষ দিন ২৩৯ রান প্রয়োজন ইংল্যান্ডের। আর পাকিস্তানের দরকার ইংলিশদের ৮ উইকেট।  শারজাহ টেস্টের চতুর্থ দিন চার বিরতি শেষে ইংল্যান্ডকে ২৮৪ রানের টার্গেট দেয় পাকিস্তান। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪৬/২। এর আগে ৩৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ৪৪ রানে তিন উইকেট নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

আসাদ শফিক, ৪৬, সরফফরাজ আহমেদ ৩৬ ও ওয়াহাব রিয়াজ করেন ২১ রান। সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক মিসবাহ উল হক আউট হওয়ায় চাপে পড়ে পাকিস্তান। তবে সপ্তম উইকেটে আসাদ শফিক ও সরফরাজ আহমেদের ৫৫ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয় পাকিস্তানের। ৩১৯/৮ সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের চা বিরতিতে যায় মিসবাহবাহিনী। পাকিস্তান তখন এগিয়ে ২৪৭ রানে। শারজায় সিরেজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস পাকিস্তান ২৩৪ ও ইংল্যান্ড ৩০৬ রানে অলআউট হয়। আর আজ চতুর্থ দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২৬৭ রান।

আসাদ শফিক ২৮ ও সরফরাজ আহমেদ ১৭ রানে অপরাজিত আছেন। ইতিমধ্যে ২১৬ রানে লিড পেয়েছে তারা। ৭২ রানে পিছিয়ে থেকে গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪৬ রানে শেষ করে পাকিস্তান। ৯৭ রানে হাফিজ ও ০ রানে নাইট ওয়াচ ম্যান রাহাত আলী অপরাজিত ছিলেন। ৭৪ রানে এগিয়ে থেকে আজ মোহাম্মদ হাফিজ ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। রাহাত আজ মাত্র ৪ বল মোকাবিলা করে ফিরলেও হাফিজ ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া মিসবাহ আউট হন ৩৮ রানে । পঞ্চম উইকেটে হাফিজ ও মিসবাহ ৯৩ রান যোগ করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান