বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠকে বসছেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট

news-image

                
বৈঠকে বসছেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টচীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট শনিবার সিঙ্গাপুরে ঐতিহাসিক এক বৈঠকে বসতে যাচ্ছেন। আজ বুধবার উভয়পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর চীন থেকে তাইওয়ান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বী উভয়পক্ষের মধ্যে এটি হবে প্রথম বৈঠক। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইঙ জু ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে উভয়পক্ষের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বৈঠকটিকে ‘মাইলস্টোন’ হিসেবে উল্লেখ করে বলছে, এতে উভয়পক্ষ আন্তঃসম্পর্কের শান্তিপূর্ণ অগ্রগতির বিষয় নিয়ে মতবিনিময় করবে।
 
চীনের তাইওয়ান কার্যালয়ের প্রধান ঝাং ঝিজুন বলেন, এই বৈঠকের মাধ্যমে উভয়পক্ষের নেতৃত্ব পর্যায়ে সরাসরি মত বিনিময়ের বিষয়ের সূচনা ঘটবে। তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, বৈঠকটির লক্ষ্য আন্তঃদেশীয় শান্তি নিশ্চিত করা। এই বৈঠকের মধ্য দিয়ে কোন চুক্তি কিংবা যৌথ বিবৃতি প্রকাশ করা হবে না। 
উল্লেখ্য, গৃহযুদ্ধের মধ্যদিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও বেইজিং এখনও তাইওয়ানকে নিজের অংশ বলেই মনে করছে। সূত্র: এএফপি। 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে