শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ বন্ধের পর শেষ কথা বলেন পাইলট

532601eb67737-30মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের যোগাযোগব্যবস্থা বন্ধ হওয়ার পরই ফ্লাইটের ককপিট থেকে কেউ একজন শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন।

এপি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার মালয়েশিয়ার কর্মকর্তারা এ দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিমানটির একজন বা উভয় পাইলটই নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ দিবাগত রাতে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে যাত্রার এক ঘণ্টা পর উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ হওয়া এমএইচ৩৭০ ফ্লাইটের ককপিট থেকে পাওয়া সর্বশেষ কথা ছিল, ‘ঠিক আছে, শুভরাত্রি।’

উড়োজাহাজের ক্যাপ্টেন, তাঁর প্রথম সহকারী নাকি ককপিটে তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ এ কথাগুলো বলেছিলেন, তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

মার্কিন কর্মকর্তারা সন্দেহ করছেন, ওই কথা দুই পাইলটের যেকোনো একজনের হতে পারে। উড়োজাহাজটির পাইলট হিসেবে ছিলেন ৫৩ বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। জাহারির প্রথম সহকারী পাইলট হিসেবে ছিলেন ফারিক আব হামিদ (২৭)।

তদন্তকারীরা বলছেন, বিমানটির যোগাযোগের দুটি ব্যবস্থা ১৪ মিনিটের ব্যবধানে একে একে বন্ধ হয়ে যায়। দৃশ্যত এগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ৭ মার্চ দিবাগত রাত একটা সাত মিনিটে বিমানের ‘ডেটা রিপোর্টিং সিস্টেম’ এবং একটা ২১ মিনিটে ট্রান্সপন্ডার (বেতারবার্তা পাঠানোর যন্ত্র) বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা