,

ডব্লিউটিএ শিরোপাও সানিয়া-হিঙ্গিস জুটির কাছে

news-image

বছর শেষের শিরোপাও নিজেদের কাছেই রেখে দিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা ও তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিস। রবিবার সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালে স্প্যানিশ জুটি গারবিন মুগুরুজা ও কার্লা সুয়ারেজ নাভারো জুটিকে ৬-০, ৬-৩ গেমের সরাসরি সেটে উড়িয়ে দিয়ে বছরের নবম শিরোপা জয় করেছেন সানিয়া-হিঙ্গিস জুটি। মাত্র এক ঘন্টার মধ্যেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ এই জুটি অষ্টম বাছাই স্প্যানিশ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। 
এই শিরোপার আগে সানিয়া ও মার্টিনা মিলে দুটি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেনসহ ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, চার্লসটন, গুয়াংজু, উহান ও বেইজিংয়ে শিরোপা জিতেছেন। শুধুমাত্র রোমে তারা ফাইনালে টিমেয়া বাবোস ও ক্রিস্টিনা মালডেনোভিচ জুটির কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হন। ইন্দো-সুইস জুটি এখন শেষ ছয়টি টুর্ণামেন্টে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন। এমনকি সিনসিনাতিতে চান হাও-চিং ও চান ইয়ুং জানের কাছে সর্বশেষ পরাজিত হবার পরে মাত্র দুটি সেটে পরাজিত হয়েছেন। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে