,

অক্টোবরেই ইউরোপে গিয়েছে ২ লাখ ১৮ হাজার শরণার্থী

news-image

চলতি বছরের শুধু অক্টোবর মাসেই ভূমধ্যসাগর পাড় হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে ২ লাখ ১৮ হাজার শরণার্থী। যা ২০১৪ সালের পুরো বছরের সমান।
জাতিসংঘের এক মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘গত মাসটি ছিলো শরণার্থী পাড়ি দেওয়ার রেকর্ড মাস। অক্টোবর মাসে যে পরিমাণ শরণার্থী পাড়ি দিয়েছে তা ২০১৪ সালের পুরো বছরের সমান।’
জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে ২ লাখ ১৮ হাজার ৩৯৪ জন ভূমধ্যসাহর পাড়ি দিয়েছে। এদের মধ্যে ৮ হাজার জন বাদে বাকি সবাই গ্রিসে পাড়ি দিয়েছে।
এ বছরে মোট ৭ লাখ ৪৪ হাজার জন শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে। এদের মধ্যে ৬ লাখই পাড়ি জমিয়েছে গ্রিসে।
ইউএনএইচসিআরের তথ্য মতে, ইউরোপে শরণার্থীদের এ যাত্রায় এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৪৪০ জন।
শরণার্থীদের যাত্রায় সর্বশেষ মারা গেছে ৮০ জন যাদের মধ্যে বেশির ভাগই শিশু।
 
সূত্র : আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ