,

চীনে পুরুষ ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড

news-image

পুরুষ ধর্ষণও অপরাধ। সম্প্রতি চীনে এই সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে। নতুন এ আইন অনুযায়ী পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ। আর এমন অপরাধের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড।
 
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন আইনে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগে সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। আগের আইনে ‘নারী ও পুরুষ’-এর জায়গায় ছিল ‘নারী ও অন্যান্য’। চলতি বছর আগস্টে চীনে নতুন আইন পাস হলেও ওই আইনের প্রয়োগের সুযোগ ছিল না। তাই পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অপরাধে কোনো মামলা করা যেত না। তবে এখন থেকে চীনে এমন ঘটনায় মামলা করা যাবে।
 
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চীনের আইন কঠোর হয়েছে। দেশটির পূর্বের আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছর কারাদণ্ড। কিন্তু নতুন আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে