,

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদকঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগরে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচায় জানা যায়নি। এ ঘটনায় আহত সাগর (১৮), নাসির (৪৫) ও শাহনেওয়াজকে (২৭) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে শুরু করে। এতে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইল বিশ্বরোড মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জের দিকে যাওয়ার পথে আজ সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। পথিমধ্যে মহাসড়কের শান্তিনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পাথরবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে সামনের আসনে বসে থাকা এক ব্যক্তি রাস্তায় ছিটকে পড়লে তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন ভূইয়া দুর্ঘটনার জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরো জানান, মহাসড়ক থেকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়ায় রাত সোয়া ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে