,

আল-আমিন ও রাব্বিকে নিয়ে দল ঘোষণা বিসিবির

news-image

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার ঘোষিত এই স্কোয়াডে চমক বলতে রয়েছেন দুই পেসার আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

চলতি বছর বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বাদ পড়েছিলেন আল-আমিন। এরপর মাঝখানের সময়টায় বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক সিরিজ খেললেও স্কোয়াডে সুযোগ পাননি তিনি। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাকে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

এদিকে, ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন পেসার কারমুল ইসলাম রাব্বি। সিরিজের প্রথম ওয়ানডেতেই হতে পারে তার আন্তর্জাতিক অভিষেক।

আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টুয়েন্টি২০ ম্যাচ খেলবে দুই দল।

১৪ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, জুবায়ের হোসেন, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে