বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিন শক্তি বাড়াল জিম্বাবুয়ে

news-image

তিনটি ওয়ানডে ও দুটি টি২০ খেলতে আগামীকাল সোমবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে, গতকাল এই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাদের ক্রিকেট বোর্ড। উভয় সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। দলে জায়গা ফিরে পেয়েছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটকিপার-ব্যাটসম্যান রেগিস চাকাভা। ক্রেমারের অন্তর্ভুক্তিতে স্পিন শক্তি বেশ বেড়ে গেল সফরকারীদের।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি২০ সিরিজ হারা দল থেকে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ব্রায়ান চারি, কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুটুমবডজি ও ক্রিস্টোফার এমপোফু। আর আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে 'এ' দলের হয়ে ভালো খেলে মূল দলে ফিরেছেন চাকাভা। তিনি সর্বশেষ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত আগস্টে। আর সেপ্টেম্বর মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে ৪ উইকেট পাওয়া ক্রেমার দলে ফিরেছেন চোট কাটিয়ে। 
ক্রেমার দলে আসায় স্পিন বিভাগে বেশ শক্তি নিয়েই আসছে সফরকারীরা। অকেশনাল অফস্পিনার সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার বাংলাদেশের উইকেটে বেশ কার্যকর হতে পারেন। টেন্ডাই চিশোরো বাঁ হাতে মিডিয়াম পেসও করতে পারেন, আবার স্পিনও করতে পারেন। ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসও স্পিনার হিসেবে হাত ঘোরাতে পারেন। আর বিশেষজ্ঞ হিসেবে অফস্পিনার জন নিয়ুম্বু তো আছেনই, সঙ্গে যোগ দিলেন ক্রেমার। উপমহাদেশের উইকেটের ভালো প্রস্তুতি! লক্ষ্যণীয়, জিম্বাবুয়ের জাতীয় দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান ও অভিষেকের সময় অনুযায়ী তাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিলটন মাসাকাদজা।

নেই ওপেনার ভুসি সিবান্দা ও বাঁহাতি পেসার রায়ান ভিটরিও। তাদের বাংলাদেশে না পাঠিয়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে আসন্ন চার দিন ও একদিনের ম্যাচের সিরিজের জন্য জিম্বাবুয়ে 'এ' দলে রাখা হয়েছে। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের জন্য গতকাল দুটি আলাদা দলও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। মাসাকাদজা ও সিবান্দা খেলবেন শুধু চার দিনের ম্যাচের সিরিজে। আর ভিটরি উভয় সংস্করণেই থাকবেন জিম্বাবুয়ে 'এ' দলে।
জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে সর্বশেষ এসেছিল গত বছরের ডিসেম্বরে। সেই সফরে তিনটি টেস্টট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচের প্রতিটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সফরকারীদের। আর এবার বাংলাদেশে তারা আসছে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ও দুই ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃসহ যন্ত্রণা নিয়ে। 
সফরকারী দলটি আগামীকাল শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর পরই হোটেলে চলে যাবে। আগামীকাল তাদের কোনো অনুশীলন নেই। ৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে দু-তিন দিনের মধ্যেই।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে