,

মিসরের নির্বাচনে ভারতের সহায়তা চেয়েছিলেন হিলারি ক্লিনটন

news-image

২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভারতের সহায়তা চেয়েছিলেন ওই সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতন হয়। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট হিলারির ই-মেইল প্রকাশ করে। এই ই-মেইলে এ তথ্য জানা যায়।-খবর দ্য হিন্দুস্তান টাইমসের। 
ওই সময় বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালন করছিলেন মারিয়া ওতেরো। হিলারি ওতেরোর কাছে পাঠানো ই-মেইলে লেখেন, ‘মিসরের নির্বাচনে তারা কি সহায়তা দিতে পারে?’। তখনকার ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের সঙ্গে বৈঠকের প্রাক্কালে ক্লিনটন এ ই-মেইল বার্তা লিখেন।
 
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ওতেরো হিলারিকে লিখেন, ‘আমি ভারত থেকে ফিরছি। সেখানে আমি বিশ্বব্যাপী বিভিন্ন নির্বাচনে ভারতের ভূমিকা জোরদারের সম্ভাবনার ব্যাপারে দেশটির পররাষ্ট্র সচিব রাও এবং নির্বাচন কমিশনের সাথে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। ওতেরো লিখেন, ‘পররাষ্ট্র সচিব রাও এই প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করছেন। এক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে অনেক আগ্রহী। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসি সফর করার সময় ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বব ব্লেক ও আমি এ বিষয় নিয়ে আরো আলোচনা করবো।’ উল্লেখ্য, ব্লেক তখন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ই-মেইল থেকে জানা গেছে, হিলারি ক্লিনটন ব্যক্তিগতভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে