,

মিশরে বিধ্বস্ত রাশিয়ার বিমানের সবাই নিহত হয়েছেন

news-image

মিশরের সিনাইয়ে বিধ্বস্ত বিমানে আরোহী ২২৪ জনের সবাই নিহত হয়েছেন। লোহিত সাগরের তীরবর্তী পর্যটন কেন্দ্র শারম আল শেখ থেকে রাশিয়ার বিমানটি উড্ডয়নের ২০ মিনিট পর সিনাই উপদ্বীপের দুর্গম একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। মিশরের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা ২১৭ যাত্রী ও সাত জন ক্রুর মধ্যে সকলেই প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত উদ্ধার মৃতদেহগুলো আগুনে ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। দেশটির বেসামরিক বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষের চেয়ারম্যান আদেল মাহগুব জানিয়েছেন, বিমানটিতে আরোহীদের তিন জন ইউক্রেনের ও অন্যরা রাশিয়ার নাগরিক ছিলেন। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস এ-৩২১ শারম আল শেখ থেকে উড্ডয়ন করে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে যাচ্ছিল। তবে বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। রবিবার রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।1446303470
 
মিসরের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বিমানটি লক্ষ্য করে গুলি করা হয়েছিল কিনা এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সিনাইয়ের বেশকিছু এলাকায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। 
রাশিয়ার বিমান কর্তৃপক্ষ ‘রোসাভিয়াটিয়া’র একজন মুখপাত্র সার্গেই ইভোলস্কি ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছেন, উড্ডয়নের ২৫ মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। সূত্র: এপি, বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে