শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল

5325babb5d399-Untitled-5ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতা নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারানসিতে লড়বেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ রোববার তাঁর দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

কেজরিয়াল আগেই ঘোষণা দিয়েছিলেন মোদি যেখানে লড়বেন সেখানেই তিনি মোদির বিরুদ্ধে লড়বেন। এর আগে দিল্লি বিধানসভা নির্বাচনেও কেজরিওয়াল ঘোষণা দিয়েছিলেন, তত্কালীন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে লড়বেন তিনি। সেই নির্বাচনে কেজরিওয়াল হারিয়ে দিয়েছিলেন শীলা দীক্ষিতকে, দিল্লির মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। অবশ্য এর ৪৯ দিন পরে তিনি পদত্যাগ করেন।

গতকাল শনিবার বিজেপির চতুর্থ দফার তালিকা প্রকাশের সময় জানিয়ে দেওয়া হয় নরেন্দ্র মোদি বারানসির কেন্দ্রে দলীয় প্রার্থী হচ্ছেন। এরপরই অরবিন্দ কেজরিওয়ালের দল ঘোষণা দিয়েছে মোদির বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল।

আজ এএপি নেতা ভি বালাকৃষ্ণান গণমাধ্যমকে জানিয়ে দেন, কেজরিওয়াল বারানসি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। কেজরিওয়াল আগেই ঘোষণা দিয়েছিলেন মোদি যেখান থেকে লড়তে চান সেখানেই তিনি লড়বেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা