ডব্লিউটিএ ফাইনালসের ফাইনালে সানিয়া-মার্টিনা

news-image

চলতি মওসুমে নবম খেতাব থেকে মাত্র এক কদম দূরে সানিয়া-মার্টিনা৷শনিবার সিঙ্গাপুরে ডব্লুিউটিএ ফাইনালসের ফাইনালে পৌঁছলেন বিশ্বের এক নম্বর ইন্দো-সুইস জুটি। শেষ চারের লড়াইয়ে চিনা তাইপের চিঙ্গ চ্যান ও জ্যান চ্যান জুটিকে স্ট্রেট সেটে (৬-৪,৬-২) উড়িয়ে দিয়ে এদিন ফাইনালে পৌঁছে যান সানিয়া-মার্টিনা। ফলে মওসুমে নবম খেতাবের হাতছানি বিশ্বের এক নম্বর জুটির সামনে৷চলতি মাসেরই চিনা ওপেন জিতে অষ্টম খেতাব জেতে ইন্দো-সুইস জুটি। শুক্রবার সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালসের শেষ চারে পৌঁছে বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি হিসেবে মরশুম শেষ করছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস।

শেষ চারে ওঠার লড়াইয়ে হাঙ্গেরিয়ান ও ফরাসি জুটিকে স্ট্রেট সেটে (৬-৪,৭-৫) হারালেন সানিয়া ও মার্টিনা। এক ঘণ্টা ৩০ মিনিটে লড়াই জিতে নেন ইন্দো-সুইস জুটি। চলতি মওসুমে আটটি ডব্লিউটিএ খেতাবের মধ্যে রয়েছে দু’টি গ্র্যান্ড স্ল্যাম৷মরশুমের শেষ দু’টি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেন জেতে সানিয়া-মার্টিনা জুটি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান