,

বিশ্বকাপে রুবেলের সাফল্যের মূলে মেডিটেশন’

news-image

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক আকরাম খান বলেছেন, বিশ্বকাপে জাতীয় দলের ফার্স্টবোলার রুবেল হোসেনের সাফল্যের মূল্য কারণ মেডিটেশন। সব সময় বলুন, ভালো আছি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ত্রিক্রয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন কর্তৃক ৮ শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আকরাম খান বলেন, বিশ্বকাপের সময় রুবেল একটি সমস্যায় পড়েছিল। বিষণ্নতা কাটাতে আমি রুবেলকে বুঝিয়ে আমার স্ত্রীর সঙ্গে ক্রিয়েটিভ মেডিটেশনে পাঠাই। রুবেল সেখানে মাত্র আধাঘণ্টা থাকতে চেয়েছিলো, কিন্তু যাওয়ার পর সাড়ে তিন ঘণ্টা ছিলো সেখানে। এরপর তার সাফল্যের কথা সবারই জানা।rubel-hossain
 
আকরাম খান বলেন, ইংল্যান্ডের বিপক্ষে রুবেল যে দু'টি বোল্ড আউট করে ছিলো তা অসাধারণ। মূলত মেডিটেশনের কারণেই রুবেল তার মানসিক বিমর্ষতা কাটিয়ে উঠতে পেরেছিলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, রংপুর রাইডাসের পৃষ্ঠপোষক রানা আবুল বাসার, সাগুফতা গ্রুপের পরিচালক দারা আবু জুবায়ের, নাট্য অভিনেতা তুষার খান প্রমুখ। অনুষ্ঠানে মেজর জেনারেল (অব:) আবদুর রশিদ বলেন, যে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, সেই ফুল থেকেই ভোমরা বিষ সংগ্রহ করে। তাই আমরা কোনটা নিবো সেটি আমাদের মানসিকতার বিষয়। নাট্যাভিনেতা তুষার খান বলেন, ল্যাপটপ দিয়ে শুধু ফেসবুক চালালে হবে না। এটির যথোপযুক্ত ব্যবহার করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে