,

রোমানিয়ায় নাইট ক্লাবে আগুন, নিহত ২৭

news-image

রোমানিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকান্ডে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ও পদদলিত হয়ে অন্তত ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে রাজধানী বুখারেস্টের কলেক্টিভ নামের নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যান্ড পারফর্ম করার সময় আগুন জ্বলে উঠে। দ্রুত তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে নাইট ক্লাবে রূপান্তরিত হওয়া ওই ভবনটির ভেতর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, কোনো দাহ্যপদার্থ থেকেই এর সূত্রপাত। দেশটির কর্তৃপক্ষ জানিয়ে অগ্নিকান্ডের ঘটনায় ক্লাব থেকে বেরোতে গিয়ে তরুণ-তরুণীরা পদদলনের শিকার হন। ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। এদের বেশিরভাগই তরুণ। দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত বলেছেন, ১৫৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুখারেস্টের ১০টি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর