,

সরাইলে ডাকাত পুলিশ বন্দুক যুদ্ধ : অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে একদল সড়ক ডাকাতের সাথে পুলিশের বন্দুক যুদ্ধ হয়েছে। গত শুক্রবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, শুক্রবার রাত পোনে ১১টার দিকে সরাইল-নামিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকায় একদল ডাকাত যাত্রীবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সড়কে টহলরত উপ-পরিদর্শক আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের ধাওয়া করে। টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। ডাকাত পুলিশের মধ্যে আধা ঘন্টা চলে বন্দুক যুদ্ধ। ডাকাতদল ৭/৮ রাউন্ড গুলি ছুঁড়লে পুলিশ ছুঁড়ে ৬ রাউন্ড। ডাকাতের আক্রমনে এস আই আবদুল আলীম আহত হন। এ সময় সড়কে চলাচলকারী পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পুলিশ অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর পুলিশ তাদের কাছ থেকে ১টি বন্দুক, ২টি পাইপগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- কিশোরপঞ্জের ভৈরবপুর উত্তর পাড়ার মুসলিম মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫), একই এলাকার মোহন লাল দাসের ছেলে টিটু দাস (২৬), আশুগঞ্জের চরচারতলা গ্রামের টেকপাড়ার হযরত সরকারের ছেলে সোহেল সরকার (২০) ও একই গ্রামের মধ্যপাড়ার হারাধন বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)। এদের প্রত্যেকের বিরুদ্ধে ভৈরব কিশোরগঞ্জ সহ বিভিন্ন থানায় অর্ধডজনেরও অধিক মামলা রয়েছে। শুধু টিটু দাসের বিরুদ্ধেই রয়েছে ১৭টি মামলা। এরা ৪জনই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, পুলিশের তৎপরতায় এ সড়কে দীর্ঘদিন ধরে নিরাপদ আছে। স্থানীয় কিছু কুখ্যাত ডাকাত সম্প্রতি জামিনে এসেছে। তাদের নেতৃত্বেই তারা ভাড়ায় এসে সরাইলের বিভিন্ন সড়কে ডাকাতির চেষ্টা করছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী। 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ