,

সরাইলে ডাকাতকে গণপিটুনি : আটক চার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ধরন্তী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ডাকাতদের গণপিটুনি দেয়।শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।আটকরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ভৈরবপুরের মোচন লাল দাসের ছেলে টিটু দাস (২৬), একই এলাকার মুসলিম মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হযরত সরকারের ছেলে সোহেল সরকার (২১) ও একই গ্রামের হারাধন বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০)।গণপিটুনির শিকার চার ডাকাতকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে দু’টি পাইপগান, একটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকমকে জানান, সরাইলের ধরন্তী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ চার ডাকাতকে আটক করে। পরে উত্তেজিত জনতা ডাকাতদের মারধর করে।

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ