,

সরাইলে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ, আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের সাথে আধা ঘন্টা বন্দুক যুদ্বের পর ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ধরন্তি নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ একটি বন্দুক, দুটি পাইপগান ও ৬ রাউন্ডসহ ৪ ডাকাতকে আটক  করে। এ সময় জনতার গন পিটুনীতে ৪ ডাকাত আহত হয়।তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যায় ধরন্তি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তি এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় আধাঘন্টা স্থায়ী এ বন্দুক যুদ্বের পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজসহ চার ডাকাতকে আটক করে।ওসি জানান ডাকাত-পুলিশের মধ্যে প্রায় ৮/১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।ডাকাতদের আটক করার পর ধরন্তি এলাকার লোকজন ডাকাতদের গন পিটুনী দেয়।এতে তারা আহত হয়।তবে কেউ গুলিবিদ্ব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান ডাকাতদের সঠিক  নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ