শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া পরাশক্তি নয়, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সরে যেতে হবে: সৌদি আরব

news-image

আড়াই দশক ধরে বিশ্বে ক্ষমতার কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বাড়তে থাকে যুক্তরাষ্ট্রের একাধিপত্য। তবে এতদিন রাশিয়ার শক্তি নিয়ে মন্তব্য করেনি তারা। এবার সরাসরি রাশিয়াকে পরাশক্তি হিসেবে অস্বীকার করল হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার অর্থনীতির হালও বেশ খারাপ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের রাজনৈতিক ক্ষমতাও তলানিতে। ফলে রাশিয়া আর কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি নয়। ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার 'আগ্রাসন' যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অতীতের মতো স্নায়ুযুদ্ধ সৃষ্টি করবে বলেও তিনি মন্তব্য করেন। খবর এএফপি, রয়টার্স, বিবিসির।    —  
ইউক্রেনের ওপর রাশিয়ার 'আক্রমণ' নিয়ে প্রথম থেকেই সরব ছিল যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি সিরিয়ায় আসাদের সমর্থনে রাশিয়ার বিমান হামলা। যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকার একেবারে ওপরের দিকে রয়েছেন আসাদ। সেই আসাদকে সমর্থন ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, 'আমরা বেশ কয়েক সপ্তাহ রাশিয়ার অর্থনীতির ওপর নজর রাখছি। রাশিয়ার অর্থনীতির হাল বেশ খারাপ। নামতে নামতে এখন তা দাঁড়িয়েছে ১৫ নম্বরে, স্পেনেরও নিচে। রাশিয়ার রাজনৈতিক সংকট ক্রমেই স্পষ্ট হচ্ছে। সোভিয়েতের পতনের পর ওই অঞ্চলে রাশিয়ার রাজনৈতিক আধিপত্য কমেছে। সব দিক খতিয়ে দেখলে বোঝা যাচ্ছে, রাশিয়া আর সুপার পাওয়ার নেই।' সিরিয়ায় রাশিয়ার হামলাকেও এ দিন কটাক্ষ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, ওই অঞ্চলে বন্ধু খুঁজে পাচ্ছে না রাশিয়া। আসাদ এবং ইরান বাদে সবাই রাশিয়ার শত্রু বলে দাবি ওবামা প্রশাসনের। জোশ আর্নেস্ট রাশিয়ার আর্থিক অবস্থা নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, 'তাদের অর্থনীতিতে ক্রমাবনতি চলছে। তারা চারদিকে বন্ধুহীন হয়ে পড়ছে। সোভিয়েত সময়ে তারা যে শক্তিমত্তা দেখিয়েছিল, সে পরাক্রম তারা নব্বইয়ের দশকের শুরুতেই হারিয়ে ফেলেছে।' যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া শুধু ইউরোপেই নয়, তারা মধ্যপ্রাচ্যেও ঘোলাজলে মাছ শিকারে নেমেছে। তারা সিরিয়ায় এমন কিছু করার চেষ্টা করছে, যা তারা পরে সামাল দিতে পারবে না। তাদের এই হঠকারিতা পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত শান্তি প্রক্রিয়াকে বিঘি্নত করে তুলবে।
রুশ জঙ্গিবিমানকে তাড়া : কোরীয় উপদ্বীপে রুশ জঙ্গিবিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার সময় দুটি রুশ জঙ্গি বিমান মার্কিন রণতরীর কাছাকাছি চলে আসে। পরে এগুলোকে মার্কিন জঙ্গি বিমান তাড়া করে।


সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সরে যেতে হবে: সৌদি আরব

বিশ্ব নেতৃবৃন্দ- বিবিসি
সিরিয়ার চলমান সংকট নিরসনে ভিয়েনায় শুরু হতে যাওয়া আলোচনায় প্রথমবারের মতো ইরানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।  
14_170473
আলোচনার সময় বান কি-মুন, সংকট সমাধানে বিশ্ব শক্তিসমূহের প্রতি নেতৃত্ব-সুলভ এবং নমনীয় আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এদিকে, সৌদি আরব বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর যে প্রস্তাব করছে দেশটি, ইরানকে তা মেনে নিতে হবে। খবর বিবিসি বাংলার
 
আজ (শুক্রবার) থেকে ভিয়েনায় শুরু হতে যাওয়া এ আলোচনায় অংশ নেবে ১২টিরও বেশি দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া আর ফ্রান্সের মত বিশ্বশক্তি যেমন রয়েছে, থাকছে তুরস্ক, সৌদি আরব আর সিরিয়ার বিবদমান বিভিন্ন পক্ষও। প্রথমবারের মত আলোচনায় যোগ দিচ্ছে ইরান। এদিকে, বৈঠক শুরুর আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, সমস্যা সমাধানে অংশগ্রহণকারী দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, পাঁচ পরাশক্তির কাছে আমার আহ্বান, তারা নিজেদের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব-সুলভ ও নমনীয় আচরণ করবেন। নিজেদের কথা ভেবে আলোচনা দীর্ঘায়িত করলে, সিরিয়া এবং বিশ্ববাসীর ভোগান্তি বাড়বে।
 
এছাড়া সিরিয়ার বিবদমান পক্ষগুলো জাতীয় স্বার্থে নিজেদের মতভেদ ভুলে আলোচনা করবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।এদিকে, আলোচনা শুরুর আগে বিভিন্ন দেশ এবং সিরিয়ার বিবদমান পক্ষগুলো পরস্পরের সঙ্গে শেষ মূহুর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ।