,

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ ইমরান খানের

news-image

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেলো পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানের। এ বছরের জানুয়ারিতে সংবাদমাধ্যম বিবিসি’র সাবেক উপস্থাপক ও মডেল রেহামকে বিয়ে করেন ইমরান খান। কিন্তু বিয়ের মাত্র ১১ মাসের মাথায় ছাড়াছাড়ি হয়ে গেল তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর মুখপাত্র নাঈম-উল হক। দুজনের সমঝোতায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তিনি তিক্ত সম্পর্ক ও বোঝাপড়ার অভাবের কথা বলেছেন। তবে নির্দিষ্ট কোন কারণের কথা বলেন নি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক ১৯৯৫ সাল বৃটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। কিন্তু নানা নাটকীয়তার পর ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ১১ বছর একা ছিলেন ইমরান খান। গত বছর শেষের দিকে রেহামের সঙ্গে ইমরান খানের রোমান্টিকতার খবর দেয় বৃটিশ গণমাধ্যম। ইমরান খান প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনের মাধ্যমে ৪২ বছর বয়সী রেহামের সঙ্গে ৬৩ বছর বয়সী ইমরানের বিয়ে হয়। আগের ঘরে ইমরানের দুই সন্তান ছিল। আর রেহামের আগের ঘরে ছিল ৩ সন্তান। ইজাজ রেহমান নামের এক ব্যক্তির সঙ্গে ১৫ বছর সংসারের পর ২০০৫ সালে তাকে ডিভোর্স দেন রেহাম। তিনি ১০ বছর একা থাকার পর এবার গাঁট বাঁধেন ইমরান খানের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে ইমরান খানের কাছের একজন তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বলেন, ‘রেহাম রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছিলেন। কিন্তু ইমরান খান কিছুতেই চাইছিলেন না, তার স্ত্রী রাজনীতিতে আসুক। রেহাম কখনও ঘরে থাকতে চাইতেন না। এটা নিয়ে প্রায় দুজনের মধ্যে মনোমালিন্য হতো। তাই বাধ্য হয়ে শেষমেশ তারা ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েছেন।’ ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে রেহাম খান টুইটও করেছেন। তিনি লেখেন, ‘আমরা বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স ফাইল পূরণ করেছি।’ ইমরান খানও টুইট করে রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ