বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সন্তান নীতি থেকে সরে আসছে চীন

news-image

চীন তার ৩৬ বছর ধরে অনুসৃত এক সন্তান নীতি থেকে সরে আসছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এখন দুইজন সন্তান নিতে পারবে চীনারা।  
জনসংখ্যা নিয়ন্ত্রণে চীনের বিতর্কিত এই নীতি ১৯৭৯ সালে চালু করা হয়। চীনের বয়োজৈষ্ঠ্য নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সন্তান নীতি গ্রহণ করায় কমপক্ষে ৪০ কোটি শিশুর জন্মনিয়ন্ত্রণ করা হয়েছে।  যেসব জুটি এই নীতি অমান্য করেছে তারা জরিমানা, চাকরি হারানোর পাশাপাশি বাধ্যতামূলক গর্ভপাতের শাস্তির সম্মুখীন হতে হয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজবিজ্ঞানী ও জনমিতি বিশেষজ্ঞদের পরামর্শে কিছু প্রদেশে এই নিয়ম শিথিল করা হয়েছিল। সরকারকে দেওয়া পরামর্শে বলা হয়েছিল, এই নীতির কারণে সরকারের সামাজিক ব্যয় বৃদ্ধি পাবে এবং শ্রমিকের সংখ্যা কমে যাবে। এই ঘোষণাটি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী সম্মেলনের শেষ দিনে এসেছে। এই সম্মেলনের শেষে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করবে। বিবিসি।  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে