,

ডাবল, ট্রিপল সেঞ্চুরি, ৪০০ কীভাবে, জানত না শচীন : কপিল

news-image

কীভাবে ডাবল, ট্রিপল সেঞ্চুরি বা ৪০০ রান করতে হয়, তা জানত না সচিন টেন্ডুলকার। যদিও সেই ক্ষমতা তার ছিল। এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর আক্ষেপ, শচীন মুম্বাই ক্রিকেট ঘরানাতেই নিজেকে আটকে রেখেছিল।

ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমার মনে হয় সচিন তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। আমার সব সময়ই মনে হয়েছে, ও যা করেছে তার থেকে অনেক বেশি কিছু করতে পারত। কিন্তু ও মুম্বাই ঘরানাতেই আটকে থাকল। আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে যে কঠিন লড়াই চলে, সেখানে নিজেকে ও প্রমাণ করার চেষ্টা করল না। আমার মনে হয়, ও বোম্বের কয়েকজন ক্রিকেটারের পরিবর্তে ও ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে বেশি সময় কাটাতে পারত। কিন্তু মুম্বই ঘরানার ক্রিকেট মানে-সোজা ব্যাটটা করে চলে এসো। অনেক ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও শচীন ওখানেই আটকে রাখল নিজেকে। ও শুধু ১০০ রান করতে জানত। কিন্তু সেগুলিকে কীভাবে ২০০, ৩০০,এমনকি ৪০০ রানে বদলে ফেলা যায়, তা জানত না’।
১৯৮৩-তে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেছেন, সেরকম জায়গায় থাকলে তিনি সচিনকে হয়ত বীরেন্দ্র সহবাগের মতো খেলার পরামর্শ দিতেন।
টেস্ট ক্রিকেটে ৪৩৪ টি উইকেট দখলকারী কপিল বলেছেন, ‘সচিনের সেই ক্ষমতা ছিল। ও টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান। ওই টেকনিক দিয়ে সেঞ্চুরি করে ফেলা যায়। কিন্তু ও ভিভের মতো নির্দয় হয়ে উঠতে পারেনি। শচীন অনেক বেশি ব্যাকরণ মেনে চলা ক্রিকেটার। আমি শচীনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেলে ওকে সহবাগের মতো খেলতে বলতাম। তাহলে তুমি আরও ভালো ক্রিকেটার হয়ে উঠবে’।
দুবাইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ৫৬ বছরের কপিল ওই মন্তব্য করেন।ওই অনুষ্ঠানে ছিলেন ইয়ান বোথাম, ওয়াসিম আক্রম ও শ্যেন ওয়ার্ন।
ওয়ার্ন বলেছেন, শচীন একেবারেই স্পেশ্যাল। নিজের দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে শচীনই তাঁর দেখা সেরা ব্যাটসম্যান বলে মন্তব্য করেছেন এই অসি স্পিন কিংবদন্তী। গোটা ৯০-এর দশক ও বোলারদের শাসন করে গিয়েছে।যে কোনও বোলারের কাছেই ও ছিল দুঃস্বপ্নের মতো। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর পারফরম্যান্স অসাধারণ।
কপিলের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। এভাবে কপিল প্রচ্ছন্নভাবে শচীনকে খোঁচা দিয়েছেন কিনা, তা নিয়ে জোর চর্চা চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ