,

বিপিএলে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন গেইল!

news-image

'প্লেয়ার বাই চয়েজ’ এর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগাম যোগাযোগের মাধ্যমে চুক্তি করেছেন অনেক ক্রিকেটার। শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইলের মতো ক্রিকেটার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দরমূল্যের চেয়েও কয়েকগুণ চুক্তি করেছেন। শোনা যাচ্ছে, এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং দৈত্য গেইল। তার পরেই রয়েছেন সাঙ্গাকারা, সেটাও প্রায় আড়াইগুণের মতো কম! বিপিএল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন দলের সাথে জড়িত দুই-এক জন কর্মকর্তার সাথে কথা বলে আভাস পাওয়া গেলো কোন তারকার দাম কতো। আর এসব সূত্রের আভাসে একটা ব্যাপার পরিষ্কার যে ম্যাচ প্রতি পারিশ্রমিকের হিসাবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের আশেপাশে কেউ নেই। আর এই পারিশ্রমিকের হিসাবে বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা।

সূত্রগুলো বলছে বরিশাল বুলসে নাম লিখিয়ে ফেলা গেইল ম্যাচ প্রতি পারিশ্রমিক নেবেন ৩৫ হাজার মার্কিন ডলার! যার মানে তার প্রতি ম্যাচে আয় হবে বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা! তবে এখানে একটা ব্যাপার আছে। গেইল সবগুলো ম্যাচ খেলতে পারবেন না। সর্বোচ্চ ৫টি ম্যাচ তাকে পাবে বরিশাল বুলস। সে ক্ষেত্রে গেইলের সর্বোচ্চ আয় দাঁড়াবে এক কোটি ৪০ লাখ টাকা। মোট ম্যাচ বেশি খেলায় মোট আয়ে গেইলের বেশ কাছে চলে যেতে পারেন কুমার সাঙ্গাকারা। সূত্র থেকে পাওয়া খবর বলছে, ঢাকা ডায়নামাইটসে যোগ দেয়া শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট সাঙ্গাকারা প্রতি ম্যাচে পাবেন ১৪ হাজার মার্কিন ডলার। মানে ম্যাচ প্রতি বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা আয় হবে তার কিন্তু সাঙ্গাকারার সামনে সুযোগ থাকছে দলকে ফাইনালে তুলে ৭ বা ৮টি ম্যাচ খেলার। সে ক্ষেত্রে তার মোট আয় হতে পারে ৭৯ লাখ থেকে ৯০ লাখ টাকা অবদি। এই দুই জনের পরই আয়ের দিক থেকে এগিয়ে থাকবেন ছক্কা-চারের জন্য বিখ্যাত পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার সাথে অবশ্য সিলেট সুপার স্টার্সের এক কালীন চুক্তি হচ্ছে বলে খবর। তিনি মোট নেবেন ৯০ হাজার ডলার যতগুলো ম্যাচ দল খেলতে পারে তিনি খেলবেন। সে ক্ষেত্রে আফ্রিদির মোট আয় দাঁড়াবে বাংলাদেশি টাকায় প্রায় ৭২ লাখ টাকা। মোটামুটি শীর্ষ তিন আয় করা খেলোয়াড় বলা যায় এই তিন জনকে। এর বাইরে থেকে তিলকরত্নে দিলশান উঠে এসে এই তালিকার উপর দিকে স্থান করে নিতে পারেন। তার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিবদমান দুই দল। এই চার জনের পর শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, রায়ান টেন ডেসকাটে নাকি বেশ কাছাকাছি অর্থ পাচ্ছেন।

 

সূত্র: ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ