বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ডাকা হচ্ছে সিরিয়া নিয়ে পশ্চিমা আলোচনায়

news-image

এই প্রথমবারের মতো ইরানকে সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই খবর নিশ্চিত করেছে। তবে আগামীকাল ভিয়েনায় শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান থেকে আদৌ কেউ অংশ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, ‘তাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশা করছি, তবে ভিয়েনায় কালকের সংলাপের এ আমন্ত্রণ তারা গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, এবং ইউরোপ ও আরবের কূটনীতিকরা এই আলোচনায় যোগ দেবার কথা রয়েছে।সিরিয়া নিয়ে এর আগে মধ্যস্থতার কোনো চেষ্টাই সফল হয়নি।


তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রথমবারের মতো একটি সমাধানের আশা সঞ্চার হয়েছে। সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের শক্তি ইরান এবং কালকের বৈঠকে যারা অংশ নেবেন তারা বরাবরই সিরিয়ায় তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছে।
ইরান সিরিয়ায় কোনো সৈন্য পাঠানোর অভিযোগ বরাবরই নাকচ করে আসছে, যদিও সেখানে দেশটির সিনিয়র কমান্ডাররা মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে