বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগান জঙ্গিদের গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত

news-image

আফগানিস্তান থেকে পাকিস্তানের ভিতরে আফগান জঙ্গিদের ছোঁড়া গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির (এফসি) সাত জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্বত্য শহর আঙ্গুর আড্ডার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। ওই দিন এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডার উত্তর পূর্বের এফসি তল­াশি চৌকিতে পাক-আফগান সীমান্ত বরাবর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।  “এতে সাত এফসি সেনা শাহাদাৎ বরণ করেছেন।” এ হামলার জন্য আফগানভিত্তিক জঙ্গিরা দায়ী বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এক দেশের ভূমি ব্যবহার করে অপর দেশে তালেবান জঙ্গি ও অন্যান্য জঙ্গিদের তৎপরতা চালানোর বিষয়ে পরস্পরকে দায়ী করে আসছে আফগানিস্তান ও পাকিস্তান।  এই জঙ্গিদের প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না অভিযোগ করে পরস্পরকে দোষারোপ করে আসছে দেশদুটি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে