বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে পেয়েও খুশি নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

news-image

গত বছর দেশের মাটিতে ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেহাল দশাই দেখতে হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। সেখানে থেকে দলকে টেনে এনে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে জিতিয়েছেন টানা আটটি ম্যাচ।

এখানেই শেষ নয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারত–দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের মত অভাবনীয় স্বপ্নও বাংলাদেশের পূরণ হয়েছে এই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দলে অধিনায়ক হিসেবে পাওয়া যেকোন দলের জন্যই ‘সব কিছু পেয়ে যাওয়ার’ মত এক ব্যাপার।

fffএক সাথে সাকিব-মাশরাফি। ছবি: প্রিয়.কম

অথচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল মাশরাফি পেযে সন্তুষ্ট নন। বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাশরাফি নয়, গেল দুই আসরের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সাকিব আল হাসানকে পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন তিনি।

বললেন, ‘সাকিবের জায়গায় মাশরাফি এসে গেছে, পেসার এসে গেছে। ওই জায়গাটাতে আমাদের একটা ঘাটতি আছে। আমরা মূলত সাকিবকে আইকন খেলোয়াড় ধরে এগোচ্ছিলাম। টিম কম্বিনেশন অনুযায়ী দলে আমাদের সাকিবের প্রয়োজন এসে গিয়েছিল।’

পপপপ

আইকন খেলোয়াড় বণ্টনের লটারীতে কুমিল্লার মালিক নাফিসা কামাল। ছবি: ফেসবুক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লক্ষ্য আগামী ২২ নভেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার আগেই এই ঘাটতি পুষিয়ে নেয়া। এই ব্যাপারে নাফিসা কামাল বলেন, ‘ভাগ্যের কারণেই হোক, বা যে কারণেই হোক লটারী আমাদের পক্ষে ছিল না। মাশরাফি আসাতে দলে একটা ঘাটতি এসে গেছে, এখন সেটা বাইরে থেকে খেলোয়াড় এনে আমরা ইনশাল্লাহ পূরন করবো।’

আর কারা সেই বিদেশি খেলোয়াড়? কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন পাকিস্তানের শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরা, লাহিরু থিরিমান্নে ও ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স।

এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি ও ধীমান ঘোষ।

ডডডডডড

কেকেআরের পারফরম্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট এ আর শ্রীকান্ত কাজ করবেন কুমিল্লার সাথে। ছবি: ইন্ডিয়া টাইমস

দলের পরামর্শক হিসেবে থাকছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এছাড়া দলে পারফরম্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে উড়িয়ে আনা হবে এ আর শ্রীকান্তকে।

 

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন