,

ভূমিকম্পে পাকিস্তান-আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০

news-image

মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত দুই সহস্রাধিক। আজ সোমবার বিকালে মধ্য-দক্ষিণ এশিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে রিখটার স্কেলে সাড়ে সাত মাত্রার এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ঘটনায় নিহতদের অন্তত আড়াইশ জনই পাকিস্তানের। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সেসব স্থানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, শক্তিশালী এই ভূমিকম্পের ফলে সরকারের সঙ্গে সাময়িক সময়ের জন্য হলেও মিত্রতা স্থাপন করতে বাধ্য হয়েছে তালেবান নেটওয়ার্ক। উদ্ধারকর্মীদের সঙ্গে তারাও ত্রাণ সরবরাহ ও হতাহতদের উদ্ধারে কাজ করছে। তালেবান নেটওয়ার্কের একজন মুখপাত্র জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব ভূমিকম্পে হতাহতদের সহায়তার নির্দেশ দিয়েছেন। এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে কারাকোরাম পর্বতের বেশকিছু হিমবাহে ফাটল ধরেছে, যা বড় ধরনের বন্যার সৃষ্টি করতে পারে। তবে এ ফাটলের ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, ভূমিকম্প আঘাত হানা মধ্য-দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলেই নতুন কম্পনের আশঙ্কায় বাড়ির বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। আফগানিস্তানের কুনার প্রদেশে পুলিশ প্রধান আব্দুল হাবিব সৈয়দ খিল জানিয়েছেন, খাবার ও অন্যান্য সহায়তার বিষয়ে আপাতত চিন্তার কিছু নেই। যথেষ্ট সরবরাহ রয়েছে আমাদের। চিন্তার মূল বিষয় হলো, মানুষ বাড়ির বাইরে রাত কাটাচ্ছে। কিন্তু চারদিন ধরে বৃষ্টিও হচ্ছে, যার কারণে আবহাওয়া খুবই শীতল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ