,

চীনে কনের অভাব মেটাতে বউ ভাগাভাগির পরামর্শ

news-image

চীনে নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতায় সামাজিক সঙ্কট দিন দিন প্রকট হচ্ছে। বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়ে শিশুর পরিবর্তে ১১৭টি ছেলে শিশু জন্ম নেয়। এছাড়া, গ্রাম থেকে বহু মেয়ে কাজের জন্য শহরে পাড়ি জমাচ্ছে। ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে বিয়ের জন্য কনে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। এই সমস্যা উত্তরণে অভিনব এক সমাধান দিয়েছেন চীনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শি ঝাওশি। দরিদ্র পুরুষদের স্ত্রী ভাগাভাগি করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রফেসর শি তার একটি লেখায় বলছেন, ২০২০ সালের মধ্যে চীনে কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে তিন থেকে চার কোটি। ফলে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে। "ধনী পুরুষরা পয়সা দিয়ে বউ পেয়ে যাবে, কিন্তু গরীবরা কি করবে? তারা কয়েকজন মিলে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে পারে।"

প্রফেসর শি বলেন, প্রত্যন্ত অনেক দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই ঘটছে। কয় ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে। "তারা সুখেই বসবাস করছে।" তার এই অভিনব সমাধানে চীনে, বিশেষ করে অনলাইনে, তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

চীনের একটি নারী অধিকার নেটওয়ার্কের মুখপাত্র জিং শিওং বলছেন, প্রফেসর শি নারীদের পুরুষের যৌন ক্ষুধা মেটানো এবং বাচ্চা পয়দা করার পুতুল হিসাবে বিবেচনা করছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ