,

বিরোধপূর্ণ চীন জলসীমায় মার্কিন রণতরী

news-image

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় কৃত্রিমভাবে চীনের নির্মিত দ্বীপপুঞ্জের কাছে নোঙর করেছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাহাজটি নোঙর করে বলে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা সোমবার বার্তা সংস্থা এপিকে জানান, স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারবাহী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ল্যাসেনের উপস্থিতি অনুমোদন করেছে হোয়াইট হাউস। ইউএসএস ল্যাসেনের গতিবিধির ব্যাপারে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করেননি।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের নৌবাহিনী বিষয়ক মুখপাত্র কমান্ডার বিল উরবান এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিরোধপূর্ণ জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানান, এই খবর সত্যি হলে আমরা যুক্তরাষ্ট্রকে ফের ভাবার পরামর্শ দেব এবং অন্ধভাবে পদক্ষেপ না নেয়ার ও কোনো কারণ ছাড়াই সমস্যা সৃষ্টি করার পরামর্শ দেব।’ চীন ওই বিরোধপূর্ণ জলসীমায় কৃত্রিম দ্বীপ নির্মাণের পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। পাশ্ববর্তী কয়েকটি দেশও ওই জলসীমা নিজেদের বলে দাবি করে আসছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ