শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলে জিতল রিয়াল

532543dee854f-Real-Madrid_Imageপারফরম্যান্সটা সন্তোষজনক বলা যাবে না। লা লিগার ম্যাচে নিচের সারির দল মালাগার বিপক্ষে হয়তো আরও বড় জয়ই প্রত্যাশা করেছিলেন রিয়াল সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। জয়সূচক একমাত্র গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।



জয়টা বড় ব্যবধানের না হলেও খুব বেশি আফসোস হয়তো করবেন না রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। কারণ স্প্যানিশ লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান এখনো বেশ ভালোমতোই নিজেদের দখলে রেখেছে ইউরোপের অন্যতম সেরা এ ক্লাবটি। ২৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৭০ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের শুরু থেকে বেশির ভাগ সময় শীর্ষস্থান নিজেদের দখলে রাখতে পারলেও এখন তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে বার্সেলোনাকে। ২৭ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা হয়েছে ৬৩ পয়েন্ট। আজ ওসাসুনার বিপক্ষে জিতলেও তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কাতালানদের।



গতকাল মালাগার বিপক্ষে প্রথমার্ধের ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন রোনালদো। ব্যবধান বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ পেয়েছিলেন ইসকো। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচশেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাবি আলোনসো, ‘আমাদের অনেক ভুগতে হয়েছে। কারণ দ্বিতীয়ার্ধে ওরা আমাদের চাপে রেখেছিল। আর আমরাও খুব বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে পারিনি। মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার মতো সুযোগও আমরা খুব বেশি তৈরি করতে পারিনি। আমাদের সমন্বয়টাও ভালো ছিল না।’



লা লিগার অপর ম্যাচে শিরোপার অন্যতম প্রধান দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদও গতকাল এসপানিওলের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের জয়। এই ম্যাচে জয়সূচক গোলটি করেছেন অ্যাটলেটিকোর প্রাণভোমড়া ডিয়েগো কস্তা।— রয়টার্স

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা