,

এবার পৃথিবী দেখতে যাচ্ছে বিয়ের সেঞ্চরি!

news-image

ফ্রান্স থেকে ফিনল্যান্ড, জাপান থেকে জার্মান- আমেরিকা থেকে আর্জেন্টিনা। অ্যামি, অ্যানি, মারিয়া, মেরি, কেট, কুইন্স কত নামের স্ত্রী যে আছে, সবার নাম হয়তো মনেই নেই তাঁর। তবুও বিয়ের শখ মেটেনি। আর এই বিয়ের শখ থেকেই যুক্তরাজ্যের নাগরিক জন অ্যাড্রেস এখন ৩৪টি দেশের জামাই!
সেই ২৩ বছর বয়স থেকে বিয়ের ইনিংস শুরু তাঁর। ৩৫ বছরে এসে করেছেন অপরাজিত ৯৪ টি বিয়ে! ছয় মাস আগে জাপানে সর্বশেষ বিয়েটি করেন। প্রতিবেদকের প্রশ্ন, সংখ্যায় বিয়ের সেঞ্চুরি করবেন কবে? জন কিন্তু লাজুক হেসে সেঞ্চুরির ব্যাপারটা এড়িয়ে গেছেন।
তবে মুখের লাজুক হাসি ধরে রেখেই জন জানালেন, বিশ্বের বিভিন্ন দেশের মহিলাদের বিয়ে করাটা তাঁর শখ। তবে এই বিয়ে করার জন্য কারো কাছে মিথ্যা বলেন না জন। কোথাও কোনো লুকাছাপার গল্প নেই। ৯৪ জন স্ত্রীই জানেন তাঁদের আরো ৯৩ জন সতীন আছেন!
কিন্তু এত মেয়েকে পটানোর কঠিন কাজটি কীভাবে সম্ভব হলো? জনের জবাব, ‘আমি দেখতে খুব একটা খারাপ নই। আর ‘প্রেমটাও’ ভালো পারি। আর এভাবেই দেশে দেশে জুটিয়ে ফেলি বান্ধবী, পরে প্রেম। আর তারপর বিয়ে!’
জনের দাবি, তিনি কাউকে ঠকাননি। অন্তব প্রেমের বিষয়ে তো নয়ই। বিয়ের আগে নিজের আগের সব প্রেম-পরিণয়ের কথা জানিয়ে দেন। কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বেশি সময় জন কোন স্ত্রীর সঙ্গে কাটান? জন নিজেই বলেছেন, জার্মান স্ত্রী আনার সঙ্গে। আনাও ছবি আঁকেন।
তবে অল্প একটু দুঃখও আছে জনের। এতজন ভালোবাসার মানুষের মধ্যে বছরে বড়জোড় পাঁচ থেকে ছয়জন স্ত্রীর সঙ্গে দেখা হয় তাঁর। অনেকেই আবার তাঁকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার পেতেছেন। কেউ হয়তো তাঁর কথা বেমালুম চেপে গেছেন নতুন স্বামী পেয়ে। তবু দুঃখ নেই জনের মনে।
সেই নির্দিষ্ট সময়ে তাঁর জন্য ‘স্ত্রীর’ ভালোবাসা তো সত্যি ছিল। এটুকু ভেবেই আত্মতৃপ্তির ঢেঁকুর তুলেন ৯৪ স্ত্রীর স্বামী জন অ্যাড্রেস। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ