বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদির রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড ডি ভিলিয়ার্সের

news-image

স্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ছক্কা মারার নতুন কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এই প্রথম কোন খেলোয়াড় এক বছরে অর্ধশত ছক্কা মারার প্রথম কীর্তি গড়েছেন যা পূর্বে কেউ তা করতে পারেনি। এর আগে এক বছরে সবচেয়ে বেশী ছক্কা মারার কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ‘বুম বুম’ আফ্রিদি। আফ্রিদি এক বছরে ৪৮ ছক্কা হাঁকিয়ে ছিলেন।

বিস্ফোরক ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্স বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অবিশ্বাস্য ব্যাটিংয়ে বারবারই মনে করিয়ে দিচ্ছেন মানুষের সামর্থ্য সীমাহীন। রোববার গান্ধী-ম্যান্ডেলা ট্রফির ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচেও পার্থক্য গড়ে দিয়েছে ডি ভিলিয়ার্সের খুনে ইনিংসটিই।

৬১ বলে ১১৯ রানের ইনিংসটিতে ১১টি ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। এই পথচলাতেই পা রেখেছেন এমন একটি জায়গায়, যেখানে পৌঁছতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ডি ভিলিয়ার্সের ১১ ছক্কার তৃতীয়টি ছিল এই বছর তার পঞ্চাশতম ছক্কা। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে কোনো ব্যাটসম্যানের ছক্কার ‘ফিফটি’ এই প্রথম!

এর আগে ছক্কার অর্ধশতকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শহিদ আফ্রিদি। ২০০২ সালে ৪৮টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এক যুগেরও বেশি পুরোনো সেই রেকর্ড ছাড়িয়ে আরও অনেকটা দূর নিয়ে গেলেন ডি ভিলিয়ার্স। রোববারের ১১ ছক্কায় ২০১৫ সালে তার ছক্কা ঠেকেছে ৫৮-তে গিয়ে!

এ বছর আর কোনো ওয়ানডে খেলবে না দক্ষিণ আফ্রিকা। বোলাররাও তাই স্বস্তি পেতে পারেন, রেকর্ডটা আরও বাড়াতে পারছেন না ডি ভিলিয়ার্স।

২০০২ সালে আফ্রিদির ওই ৪৮ ছক্কা ছিল ৩৬ ইনিংসে। অবিশ্বাস্যভাবে ডি ভিলিয়ার্স সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন অর্ধেক ইনিংসেই (১৮ ইনিংস)! গত জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসটার পথে মেরেছিলেন রেকর্ড ১৬টি ছক্কা। এছাড়া বিশ্বকাপে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মেরেছিলেন ৮টি ছক্কা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে ছক্কা মেরেছিলেন ৬টি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫টি।

জানুয়ারিতে সেই ১৬ ছক্কা ও রোববারের ১১ ছক্কা মিলিয়েও হয়ে গেছে আরেকটি রেকর্ড। ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার, ইনিংসে ১০টির বেশি ছক্কা দুইবার মারলেন কোনো ব্যাটসম্যান।

ওয়ানডে ক্যারিয়ারে ১৮৭ ইনিংসে ডি ভিলিয়ার্সের ছক্কা এখন ১৮১টি। সবচেয়ে বেশি ক্যারিয়ার ছক্কার রেকর্ডে এখন তিনি আট নম্বরে। ৩৫১ ছক্কায় সবার ওপরে আফ্রিদি।

এক বছরে সবচেয়ে বেশি ছক্কা :
ব্যাটসম্যান ইনিংস ছক্কা সাল
এবি ডি ভিলিয়ার্স ১৮ ৫৮ ২০১৫
শহিদ আফ্রিদি ৩৬ ৪৮ ২০০২
শেন ওয়াটসন ২২ ৪২ ২০১১
শচিন টেন্ডুলকার ৩৩ ৪০ ১৯৯৮
শহিদ আফ্রিদি ২৪ ৩৭ ২০০৫

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন