রাগবি বিশ্বকাপে আর্জেন্টিনার হারে ম্যারাডোনার হতাশা

news-image

শুধু ফুটবলের নয়, দেশের রাগবিরও বড় ভক্ত ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু রবিবার হৃদয় ভাংলো এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের। চলমান রাগবি বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন দিচ্ছিলেন ম্যারাডোনা। কিন্তু দল সেমিফাইনাল থেকে ছিটকে পড়লো।

রাগবি বিশ্বকাপে আর্জেন্টিনার হারে ম্যারাডোনার হতাশা

 
লন্ডনের টুইকেনহ্যামের স্টেডিয়ামে ৮০ হাজার মানুষ উপস্থিত ছিলো অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে। জাতীয় পতাকা শরীরে জড়িয়ে উপস্থিত ছিলেন আর্জেন্টিনাকে প্রায় একাই ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা। কিন্তু তার উপস্থিতির পরও ২৯-১৫ তে আর্জেন্টিনা সেমিফাইনালে হারলো। ম্যাচের সময় গলা ফাটিয়ে দেশের দলকে সমর্থন দিয়ে গেছেন ম্যারাডোনা। ৫৪ বছরের এই কিংবদন্তি কখনো বসে থেকে কখনো দাঁড়িয়ে গিয়ে সমর্থন জুগিয়েছেন দলকে। কিন্তু ম্যাচের শেষে একরাশ মেঘ ভর করে ম্যারাডোনার চেহারায়। আর্জেন্টিনা যে বিদায় নিলো বিশ্বকাপ থেকে।
 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান