মেয়ের বাবা হচ্ছেন সাকিব

news-image

ক্রীড়া ডেস্ক : মেয়ের বাবা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ভেরিফাইড পেজে আজ সোমবার সকালে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এই কথা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘রাজকন্যার আগমনের সময় গণনা শুরু।’
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশির। আড়াই বছরের বেশি সময় পর সন্তানের মুখ দেখতে যাচ্ছে এই দম্পতি।
জানা যায়, যুক্তরাষ্ট্রে জন্ম নেবে সাকিব-শিশিরের প্রথম সন্তান। জুলাই মাসে সাকিব-শিশিরের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র তাদের বাবা-মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। সেই সময়ে শিশির ছিল ছয় মাসের অন্তসত্ত্বা। সেই হিসাবে চলতি মাসের শেষ নাগাদ অথবা নভেম্বরের শুরুতেই সন্তানের মুখ দেখবেন সাকিব।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান