বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকার সঙ্গে লাঞ্চ, তবু মাঠে ফ্লপ বিরাট

news-image

সেলিব্রেশনের আমেজ অটুট থাকল না বিরাট কোহলির। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ও সেঞ্চুরিকে সেলিব্রেট করেছিলেন তাঁর লেডি লাভের সঙ্গে। ম্যাচ জেতার পরের দিনই আনুশকার সঙ্গে করেন লাঞ্চ ডেট। তবে, কাজে দিল না সেই বাড়তি অনুপ্রেরণা। রবিবার এবি ডিভিলিয়ার্সের দলের বিশাল স্কোরবোর্ডকে তাড়া করতে নেমে, মাত্র সাত রানেই ফিরতে হল বিরাটকে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 'বিরাট' সেঞ্চুরি হাঁকানোর পরদিনই অানুশকাকে নিয়ে সেলিব্রেশনের মুডে ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের সহ অধিনায়ক বিরাট কোহলি। কোনও আড়াল-আবডাল বা রাখ-ঢাক না করেই মুম্বাইয়ের রেস্তরাঁয় লাঞ্চ সারলেন এই যুবা কাপল। কালো টি-শার্ট ও জিনসে বিরাট আর সাদা টপ ও জিনসে আনুশকা ছিলেন একেবারে সাদামাটা বেশে। তাঁদের সঙ্গে ছিলেন বিরাটের হবু শ্বশুরমশাই কলোনেল অজয় কুমার শর্মাও।
ছবিতে ধরা পড়েছে, গাড়ির পেছনের আসনে বসেছেন এই লাভ বার্ড আর সামনে চালকের পাশের আসনে বসেছিলেন আনুশকার বাবা। মনে করা হচ্ছে, খেলার ব্যস্ততার পাশাপাশি ফিউচার প্ল্যানিং কিছুটা সেরে নিতেই এভাবে একটু আলাদা সময় কাটালেন দেশের যুবা প্রতিভা। কিছুদিন আগেই খবর রটেছিল, খুব শিগগিরই বিয়ে করতে চান বলি তারকা। তবে, কেরিয়ার নিয়ে ব্যস্ত বিরাট এখনই বিয়ের জন্য ঠিক তৈরি নন।
সেলিব্রিটি দুনিয়ায় খবর উড়ছে, সম্প্রতি নাকি ওরলিতে 'ওঙ্কার ১৯৭৩' অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেন বিরাট-আনুশকা। সূত্রের খবর, অ্যাপার্টমেন্টটা বেশ পছন্দ হয়েছে এই কাপলের। সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শিগগিরই তাঁরা এটি কিনে ফেলবেন।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা