বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

news-image

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির টুইটারে জানিয়েছেন আহমেদ আদিব ডিটেনশনে আছেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
 
গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন হজ করে এসে বিমানবন্দর থেকে বাড়িতে  ফেরার পথে তার নৌকায় বিস্ফোরণ হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু তার স্ত্রী, একজন কর্মকর্তা ও একজন দেহরক্ষী আহত হন। বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক দ্বন্দ্ব বেশ কয়েকবার দেশটিকে নাড়া দিয়ে গেছে। ইয়ামিন যে নির্বাচন জিতে প্রেসিডেন্ট হয়েছেন সেটি নিয়েও বিরোধী পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। 
 
গত মাসের এই বিস্ফোরণের ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। এর এক সপ্তাহ পরে প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে বিদেশ সফর শেষে দেশে ফেরার পরে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একটি দ্বীপের কারাগারে বন্দি আছেন তিনি। –
বিবিসি। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে