,

আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলা :নিহত ২০

news-image

পাকিস্তানে পবিত্র আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ২০জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। শুক্রবার বিকালে সিন্ধু প্রদেশের জ্যাকবাবাদের শেরশাহ হাভেলিতে এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে সরকারের নেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। খবর -এএফপি ও ডন নিউজের। জ্যাকোবাবাদের এসএসপি মালিক জাফর ইকবাল আবান দাবি করেছেন, তারা সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীর শরীরের নিচের অংশ উদ্ধার করেছেন। 
 নিহত ও আহতদের জ্যাকোবাবাদের স্থানীয় বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিন্ধুর স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. হাসান মুরাদ শাহ জানিয়েছেন, হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানায়, ছয় ফুট প্রশস্ত গলির মধ্যে বোমা হামলা চালানো হয়। 
বৃহস্পতিবার দেশটির কোয়েটায় এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়। গত এক দশকে পাকিস্তানে সাম্প্রদায়িক হামলায় কয়েক হাজার মানুষ প্রাণ দিয়েছে। চলতি বছরের ৩০ জানুয়ারি শিয়াদের একটি অনুষ্ঠানে বোমা হামলায় ৬১ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর