ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যুর শঙ্কা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া October 23, 2015
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লিবোর্নের কাছে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বাসে থাকা পরিণত বয়সের যাত্রী। এ দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন।
সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে যায় বলে খবরে জানানো হয়।
একটি পত্রিকা জানিয়েছে, বাসটিতে বয়স্ক যাত্রীরা ছিলেন। তাঁরা ছুটি কাটাতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে মাত্র পাঁচজন রক্ষা পেয়েছেন।