বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া সরকার কাজ করবে বিদ্রোহীদের সঙ্গে

news-image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া সরকারকে বিদ্রোহী দলগুলোর সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে।

রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহনকালে এক বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। কিন্তু তারা এর পাশাপাশি কিছু গোষ্ঠীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে আসার পরিবেশ তৈরি করতে হবে। সম্মেলনে দেয়া বক্তব্য পুতিন ইঙ্গিত করেন বলেছেন, তথাকথিত ইসলামিক স্টেটের সাথে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সাথে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সিরীয় সরকার। এমনটাই ভাবছেন তিনি। আর এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।


পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে এধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছিল এবং আসাদ এ বিষয়ে ইতিবাচক উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সিরীয় এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন।

চার বছর ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত সিরিয়ায় প্রায় ২৫ লাখের মত মানুষ মারা গেছে। আহত হয়েছে আরো ১০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে