,

নেইমার খুব দুঃখ পেয়েছেন

news-image

বাংলা ভাষাটি জানা নেই নেইমারের। যদি জানা থাকত, হয়তো সান্তোসের উদ্দেশে ‘কৃতঘ্ন’ শব্দটি ব্যবহার করতেন। যে ক্লাবকে টানা তিন বছর লিগ জিতিয়েছেন, ৪৮ বছর পর কোপা লিবার্তাদোরসও এনে দিয়েছেন; সেই সান্তোস কি না তাঁর বিরুদ্ধেই নালিশ করল ফিফার কাছে!
সান্তোস যদি মনে করে, নেইমারের বদলিতে তারা প্রতারিত, আর্থিক ক্ষতিপূরণ চাইতেই পারে। এতে নেইমারের আপত্তি নেই। কিন্তু ব্রাজিল তারকা বিশ্বাস করতে পারছেন না, সান্তোস চাইছে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করুক ফিফা! ছয় মাস কেন, ছয় দিনও যে ফুটবল ছাড়া যে নেইমার থাকতে পারবেন না, এটা তো সান্তোসেরই ভালো জানার কথা। এই ক্লাবই তো আজকের নেইমারের আঁতুড়ঘর। তা ছাড়া নেইমার ছয় মাস নিষিদ্ধ হলে সান্তোসেরই বা কী লাভ?
সান্তোসের প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। আজীবন তা থাকবেনও। কিন্তু নিজের সাবেক ক্লাবের এমন আচরণে যে দুঃখ পেয়েছেন, সেটা জানিয়ে দিলেন নেইমার। এতটাই কষ্ট পেয়েছেন, সান্তোসের ব্যাপারে কোনো কথাই বলতে চাইছেন না। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে নেইমার বলেছেন, ‘সান্তোসের বিষয়ে কথা বলতে চাই না। ওদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি অবশ্যই খুব দুঃখ পেয়েছি। কিন্তু আমি এ ব্যাপারে কথা বলতে চাই না।’
সান্তোসের ব্যাপারে কথা বলতে না চাইলেও এ ব্যাপারে মাথা ঘামাতেই হচ্ছে নেইমারকে। কারণ দলবদলের কারণে চুক্তিভঙ্গের ওই অভিযোগে যে ৫ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়েছে। ফিফার কাছে দেওয়া অভিযোগ প্রমাণিত হলে বিপুল অঙ্কের এই অর্থ যে জরিমানা হিসেবে দিতে হবে সান্তোসকে। সেই সঙ্গে নিষেধাজ্ঞার হুমকি তো মাথার ওপর ঝুলছেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর