বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ইকবাল আজাদের তৃতীয় শাহাদৎ বার্ষিকী পালিত

news-image

Brahmanbaria Ikbal Azad Pic (1)সরাইল  প্রতিনিধি : সরাইল উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি শহীদ এ কে এম ইকবাল আজাদের তৃতীয় শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আল-মামুন সরকার। বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক-১ প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ, প্রয়াত ইকবাল আজাদের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ, আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু  ও সম্পাদক মো. শের আলম মিয়া প্রমূখ। বক্তারা বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ইকবাল আজাদ ছিলেন অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনার আস্থাভাজন একজন নেতা। ইকবাল আজাদকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও আ’লীগের দূর্গকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে সরাইলের উন্নয়নকে। এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত দ্রুত তাদের বিচারের দাবী জানান বক্তারা। ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ইকবাল আজাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।