যৌন নির্যাতনের অভিযোগে ক্রিকেটার অমিত মিশ্রকে তলব করল বেঙ্গালুরু পুলিশ

news-image

হোটেলে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে ভারতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে তলব করল বেঙ্গালুরু পুলিশ। পিটিআই সূত্রের খবর ডেপুটি কমিশনার অব পুলিশ সন্দীপ পাতিল অমিত মিশ্রর তলব প্রসঙ্গে জানান, "ভারতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে আমরা একটি নোটিশ পাঠিয়েছি। বেঙ্গালুরুতে একটি হোটেলে নারীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছে"।

ওই নারী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর বেঙ্গালুরু পুলিশ অমিত মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধি ৩৫৪ ও ৩২৮ ধারায় মামলা ঋজু করেছে বলে জানান ডেপুটি কমিশনার অব পুলিশ সন্দীপ পাতিল। এর সঙ্গে পুলিশ কমিশনার আরও জানান, নোটিশ পাওয়ার পর অমিত মিশ্র পুলিশের সঙ্গে দেখা না করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বেঙ্গালুরু পুলিশ। গত মাসে বেঙ্গালুরুর অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিত ওই নারী।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান