বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ক্রিকেট বোর্ড সদর দফতরে শিবসেনার হামলা

news-image

মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে হামলা চালিয়েছে শিবসেনার সদস্যরা। সোমবার সকালে আচমকাই বিসিসিআইয়ের অফিসে হাজির হয় রাজ থ্যাকারের দলের সমর্থকেরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বৈঠককে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জি নিউজের খবরে বলা হয়েছে।

সোমবার সকাল ১১টায় পাকিস্তান বোর্ডের প্রধান শাহরিয়া খানের সঙ্গে আসন্ন পাক-ভারত সিরিজ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল শশাঙ্ক মনোহরের। কিন্তু শিবসেনার বিরোধীতায় সেই বৈঠক বাতিল হয়ে যায়।

শিবসেনাদের আচমকা হামলায় অস্বস্তিতে পড়ে যান বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর। শিবসেনার সমর্থকদের মুখে ছিল চড়া ভাষায় পাক বিরোধী স্লোগান। শিবসেনার উগ্র আচারণের সামনে অবশেষে বোর্ড সভাপতিকে বাঁচাতে ময়দানে নামেন বোর্ডের অন্য সদস্যরা।

এদিকে শিবসেনার বিরোধীতায় এ বৈঠক নয়া দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।