,

আমেরিকায় ব্রিটিশ শাসন ফেরাতে রানীকে মার্কিন তরুণের চিঠি

news-image

আমেরিকায় ব্রিটিশ শাসন ফিরিয়ে আনতে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন এক মার্কিন তরুণ। রানীকে লেখা চিঠিতে ওই মার্কিন নাগরিক একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানান। রানী অবশ্য সবিনয়ে জানিয়ে দিয়েছেন, এমন আবদার রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরক্ত ওই তরুণের দাবি, মার্কিন-মসনদে বসার যে লম্বা প্রার্থী তালিকা, তাতে আমেরিকাবাসী বিরক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট রেডিট-এ রানী এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সম্বোধন করে ওই তরুণ লিখেছেন, আমেরিকার জনগণের পক্ষে আমি বিনীতভাবে আপনাদের শাসনে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এটা পরিষ্কার যে, আমাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ আমাদের হাতে নেই। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমেরিকাকে আপনাদের উপনিবেশ করে নিন।

রানী কিন্তু এই ব্রিটিশভক্তের অনুরোধকে কৌতুক হিসেবে দেখেননি। তিনি চিঠির উত্তর দিয়েছেন এবং বিনীতভাবেই এ প্রস্তাব প্রত্যাখান করেছেন। রানীর পক্ষে তার উপ যোগাযোগ সমন্বয়ক চিঠিটি লিখেছেন। এতে বলা হয়, সম্প্রতি আমেরিকান সরকারের বিষয়ে নিজস্ব মতামত জানিয়ে রানীর কাছে আপনি যে চিঠি লিখেছিলেন আমাকে তার জবাব দিতে বলা হয়েছে। আপনার মতামতটি লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত কোনো স্বাধীন রাষ্ট্রের বিষয়ে রানীর হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ