,

ম্যানচেস্টারের দুই ক্লাবের জয়

news-image

প্রিমিয়ার লিগে এক রাতে ম্যানচেস্টারের দুই ক্লাবই জয় পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এভারটনকে তাদের মাঠে হারিয়ে এসেছে ৩-০ গোলে। ম্যানচেস্টার সিটি রহিম স্টার্লিংয়ের অনবদ্য হ্যাটট্রিকে ৫-১ গোলে বোর্নসমাউথকে উড়িয়ে দিয়েছে।
 
এভারটনের বিপক্ষে অতিপ্রয়োজনীয় জয় তুলে নিয়েছে ম্যানইউ। ৩-০ গোলের এই জয়ে প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ম্যানইউয়ের হয়ে একটি করে গোল করেন ওয়েইন রুনি, অ্যান্ডার হেরেরা ও মর্গান । এদিকে নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন রাহিম স্টারলিং। এ ছাড়া জোড়া গোল করেছেন উইলফ্রেদ বোনি। এই জুটির দাপটে সহজেই জয় তুলে নেয় ম্যানসিটি। এই জয়ে নয় ম্যাচের পরে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। 
এছাড়া একই দিনে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। এছাড়া আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। সমান ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুই নাম্বারে আছে আর্সেনাল, এরপরেই আছে ম্যানইউ। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রথম ম্যাচে টটেনহ্যামের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে লিভারপুল। গোল ডটকম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ