শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত , সৌদিতে আশুরা অনুষ্ঠানে গুলিতে নিহত ৫, দায় স্বীকার আইএসের

news-image

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকের গুলিতে শনিবার তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ছুরিকাঘাত করার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে তেল আবিব। খবরে বলা হয়েছে, হেবরন শহরের ইহুদি বসতির এক ব্যক্তি শনিবার সকালে গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করে। ইসরায়েলি পুলিশ বলেছে, নিহত ফিলিস্তিনি ওই ইহুদিকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিল। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী বলেছে, ১৮ বছর বয়সী ওই যুবকের নাম ফাদেল আল-কাওয়াসমেহ।

হেবরন শহরে অপর ঘটনায় ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণী এক ইসরায়েলি নারী সেনাকে ছুরিকাঘাত করতে গেলে তাকে গুলি করা হয়। এতে সে নিহত হয়। ওই নারী সেনা অবৈধ ইহুদি বসতি এলাকায় টহল দিচ্ছিল। ইসরায়েলি পুলিশ বলেছে, ছুরিকাঘাতে ওই সেনাসদস্য সামান্য আহত হয়েছেন। নিহত তরুণীর নাম বেইয়ান আহমদ আসীলাহ বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম।

অন্যদিকে পূর্ব জেরুজালেম শহরের জাবাল আল-মুকাবার এলাকার একটি চেক পয়েন্টে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে এক ফিলিস্তিনি। কিন্তু ছুরিকাঘাত করার আগেই অন্য সেনারা তাকে গুলি করলে সে মারা যায়। ১৬ বছর বয়সী ওই যুবকের নাম মুতাজ ওবেসাত। প্রসঙ্গত, গত মাসের শেষদিকে ইসরায়েলি বাহিনী মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় এ পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনি ও সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন।

 

 সৌদিতে আশুরা অনুষ্ঠানে গুলিতে নিহত ৫, দায় স্বীকার আইএসের 

সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের আশুরার একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৯ জন। এদিকে ঘটনার পর পরই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহরের একটি হল রুমে আশুরা উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতেই এ ঘটনা ঘটে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।image_280070.9

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি ওই মন্ত্রণালয়। এ ছাড়া ওই বন্দুকধারীরও পরিচয়ও জানা যায়নি। নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছেন। সৌদি সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর পরনে ছিল বিস্ফোরকবোঝাই বেল্ট। তিনি শুক্রবার সন্ধ্যায় শহরের এক অডিটরিয়ামে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে প্রবেশ করেই গুলি করতে শুরু করেন। পরে পুলিশের গুলিতে তিনি মারা যান। এদিকে লন্ডনের দা ইনডিপেনডেন্ট পত্রিকাটি জানিয়েছে, ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সুন্নি চরমপন্থী গোষ্ঠী এই হামলার দায় শিকার করেছে। বাহরাইন প্রভিন্স নামের ওই গোষ্ঠী অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে বলেছে, শুজা আল দোসারি নামের ওই বন্দুকধারী হামলায় কলাসনিকভ রাইফেল ব্যবহার করেছিলেন। তারা তার প্রশংসা করে আরো জানিয়েছে, তারা মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠান বানচাল করে দিয়েছে।
সূত্র : বিবিসি