,

টাইফুন ‘কপু’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন

news-image

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের ওপর ব্যাপক তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ‘কপু’। দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন। যার আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। গৃহহীন হয়েছেন দশ হাজারে বেশি মানুষ।





আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববারের (১৮ অক্টোবর) শুরুতে অর্থাৎ রাত একটায়  উত্তরাঞ্চলীয় লুজন অরোরা প্রদেশে টাইফুনটি আঘাত হানে। এরপর এটি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগুচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের অ্যাটমোস্ফেরিক, জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিস (পিএজিএএসএ)। 





এদিকে, টাইফুনটির ধীরগতি দেশটির ওপর আরো তাণ্ডব চালানোর ইঙ্গিত বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার প্রভাবে আগামী তিনদিন ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার আভাস দেওয়া হয়েছে।





দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্দ্রার পামা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বিদ্যু‍ৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা উপড়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 





এছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় লুজনের মূল ভূ-খণ্ডে দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। টাইফুন ‘কপু’ স্থানীয়ভাবে ‘লান্দো’ নামে পরিচিত।





যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যৌথ টাইফুন ওয়ার্নি সেন্টার জানায়, ঘণ্টায় একশ’ পঞ্চাশ মাইল বেগে টাইফুনটি আঘাত হানে। এ সময় এটি ক্যাটাগরি ৪ হারিকেনে রুপ নেয়। যা দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়।





এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো টেলিভিশনে সর্তকবার্তা দিয়ে বলেন, ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের তাণ্ডবে সাড়ে ছয় হাজার মানুষের প্রাণহানি হয়।





 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ