,

সৌদি ভিসা আইন লঙ্ঘন করলে ৫০ হাজার রিয়েল জরিমানা

news-image

মোটা অংকের জরিমানার বিধান রেখে সংশোধিত নতুন শ্রম আইন কার্যকর করছে সৌদি সরকার। নতুন এ আইনে ফ্রি ভিসার কারবার করলে অথবা ভিসা আইন লঙ্ঘন করলে প্রতিটি ভিসার বিপরীতে শ্রমিক-দালাল উভয়ের জন্য ৫০ হাজার রিয়েল জরিমানার বিধান রাখা হয়েছে।
রোববার থেকে সংশোধিত নতুন এ শ্রম আইন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন সৌদি আরবের  শ্রমমন্ত্রী মুফরেজ আাল হাকাবানি। সংশোধনী অনুমোদন দেয়ার জন্য বাদশাহ সালমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মন্ত্রী বলেন, নতুন এ আইনে শ্রমিক-মালিক উভয়েই লাভবান হবে। এতে শ্রম বাজারে স্থিতিশীলতা আসবে। এছাড়া শ্রমিকদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং সকল শ্রমিকদের অধিকার রক্ষিত হবে। অবৈধ ভিসা বন্ধের লক্ষ্যেই নতুন এ সংশোধনী আনা হয়েছে বলে জানান হয়।
শ্রম মন্ত্রণালয় জানায়, নতুন সংশোধনীতে কেউ ভিসা আইন লঙ্ঘন করলে প্রতিটি ভিসার বিপরীতে শ্রমিক ও দালাল উভয়কে ৫০ হাজার রিয়েল জরিমানা করা হবে। ওয়ার্ক ভিসাকে মাল্টিপল ভিসার নাম দিয়ে বিক্রি করলে এ ক্ষেত্রে অপরাধের মাত্রার ওপর নির্ভর করে ৫০ হাজার রিয়েল জরিমানা করা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, পূর্বে নির্দিষ্ট মূল্যে কিছু ভিসা দেয়া হতো যাকে ‘ফ্রি ভিসা’ বলা হয়। কেউ বর্তমানে এ ধরনের ভিসার কারবার করলে ৫০হাজার রিয়েল জরিমানা দিতে হবো। এছাড়া শ্রমিক নিয়োগ কর্তারা মন্ত্রণালয়ে ভুল তথ্য দিলে ২৫ হাজার রিয়েল জরিমানা করা হবে।
যেসব ক্ষেত্রে বিদেশি গ্রহণযোগ্য নয় সেসব জায়গায় সৌদি নাগরিকরা  বিদেশিদের নিয়োগ দিলে শ্রমিক প্রতি তাদের ২০ হাজার রিয়েল জরিমানা দিতে হবে। কেউ যদি শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের ভেতরে এবং বাইরে স্বাস্থ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ২৫ হাজার রিয়েল জরিমানা করা হবে। এছাড়া ১৫ বছরের নিচে কোন শিশু শ্রমিক পাওয়া গেলে মালিককে ২০ হাজার রিয়েল জরিমানা করা হবে। – আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ