বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরকে কড়া ভাষায় সতর্ক করলেন পিসিবি প্রধান

news-image

ঘরোয়া ক্রিকেটে শৃংখলা ভঙ্গ করায় পেসার মোহাম্মদ আমিরকে কড়া ভাষায় সর্তক করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ভবিষ্যতে পুনরায় এমন আচরণ করলে তা বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
 
স্পট ফিক্সিং-এর কারণে দীর্ঘ পাঁচ বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আমির। তবে নিষেধাজ্ঞার শাস্তি শেষ হওয়ার পর আবারো ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া আসরে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সম্ভাবনাময় এই পেসার। আর সেখানেই পাকিয়েছেন গোলমাল। কায়েদ-ই-আজম ট্রফির কোয়ালিফাইং-এ একটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো সুই সাউর্দান গ্যাস ও পিআইএ। সুই সাউর্দানের হয়ে ম্যাচে খেলতে নেমেছিলেন আমির। ঐ ম্যাচে পিআইএর খেলোয়াড়দের সাথে বাজে আচরণ করেন তিনি। এমনকি বাজে ভাষায় গালিগালাজ করার অভিযোগও আমিরের বিপক্ষে করেন পিআইএর খেলোয়াড়রা। ফলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ম্যাচ ফি’র জরিমানা করেন ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা।
 
তবে শুধুমাত্র ম্যাচ ফি জরিমানা পর্যন্তই বিষয়টি থেমে থাকেনি। আমিরের এমন ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন পিসিবির প্রধান শাহরিয়ার, ‘আমিরকে জরিমানা করা হয়েছে। কারণ ম্যাচে বাজে ভাষায় কথা বলেছেন তিনি। সেই সাথে অসদাচারণও ছিলো তার। মাত্রই স্পষ্ট ফিক্সিং-এর কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছে সে। তাই নিজের ব্যাপারে তার সর্তক থাকা উচিত ছিলো। কিন্তু সেটি সে করতে পারেনি। তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের যদি সে সম্মান না করে এবং ভদ্র আচরণ না করে, তবে আমি যতদিন এই পদে থাকবো ততদিন সে পাকিস্তান দলে কোনো জায়গা পাবে না।’
খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা