বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক নাটকীয়তার পর আবুধাবি টেস্ট ড্র

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম ইনিংসে ৫২৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৫৬৯। মানে দুবাই টেস্টের ভাগ্য নিশ্চিত ড্র। হয়েছেও তাই। কিন্তু শেষ দিনে অনেক নাটকীয় ঘটনার জন্ম দিয়ে। আলোর স্বল্পতার জন্য খেলা একটু আগে শেষ না হলে জিততে পারত ইংল্যান্ড।
বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু ঘটনা এরকমই। সকালে ৫৯৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। নিশ্চিত ড্র ভেবে নিয়েই ব্যাটিং প্র্যাকটিসের মেজাজে নেমেছিল পাকিস্তান। সব কিছু ঠিকঠাকও চলছিল। ৩ উইকেটে ১০২ রানে চা ‍বিরতিকে যাওয়া। কিন্তু প্রথম ইনিংসে বাজে বোলিং করা রশিদ আদিল এরপর যেন জাদু খুঁজে পেলেন বোলিংয়ে। দুড়মুড়িয়ে পড়তে থাকলো উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১৭৩ রানে। যেখানে ৬৪ রানে ৫ উইকেট আদিলের।
চরম নাটকীয়তা।১৯ ওভারে জিততে ইংল্যান্ডের দরকার ৯৯ রান। মানে ৫ দিনের ম্যাচ রুপ নিয়েছে টি-টোয়েন্টিতে। জয়ের পথেই এগুচ্ছিলো ইংল্যান্ড। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর কি। ১১ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ডের রান যখন ৭৪, তখন দেখা দিল আলোর স্বল্পতা। শেষ পর্যন্ত আর হতেই পারলো না বাকি ওভারগুলো। ইংল্যান্ড তখন জয় থেকে ২৫ রান দূরে। নেহাত মন্দভাগ্য। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে